সড়ক ও জনপথ অধিদপ্তর (RHD) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সড়ক ও জনপথ অধিদপ্তর (RHD) তাদের ম্যানেজমেন্ট সার্ভিসেস উইং-এর অধীনে শূন্য পদসমূহে জনবল নিয়োগের জন্য নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তি অনুযায়ী ৫টি ভিন্ন ক্যাটাগরিতে মোট ১৭৮ জনকে নিয়োগ দেওয়া হবে। বাংলাদেশের প্রকৃত নাগরিকরা অনলাইনে আবেদন করতে পারবেন।
যারা সরকারি চাকরির খুঁজছেন এবং Sarak O Janapath Adhidoptor Job Circular 2026 সম্পর্কে বিস্তারিত জানতে চান, তাদের জন্য পদের নাম, শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতি ও সময়সীমা নিচে তুলে ধরা হলো।
⬇️ PDF Download Links (Google Drive)
পদের নাম, বেতন ও শিক্ষাগত যোগ্যতা
সড়ক ও জনপথ অধিদপ্তরের এই নিয়োগ বিজ্ঞপ্তিতে বিভিন্ন গ্রেডে লোকবল নেওয়া হবে। বিস্তারিত নিচে দেওয়া হলো:
১. পদের নাম: সার্ভেয়ার (Surveyor)
পদসংখ্যা: ০৯টি
গ্রেড ও বেতন: গ্রেড-১৪ (১০,২০০ - ২৪,৬৮০ টাকা)
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (SSC) বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ এবং কোনো স্বীকৃত ইনস্টিটিউট হতে ডিপ্লোমা ইন সার্ভে টেকনোলজি পাশ।
২. পদের নাম: সিকিউরিটি সুপারভাইজার (Security Supervisor)
পদসংখ্যা: ০৪টি
গ্রেড ও বেতন: গ্রেড-১৫ (৯,৭০০ - ২৩,৪৯০ টাকা)
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রি। (বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক বা সমমান)। অভিজ্ঞতাসম্পন্ন ও ফায়ার সার্ভিস ট্রেনিং প্রাপ্তদের অগ্রাধিকার দেওয়া হবে।
৩. পদের নাম: ইঞ্জিন চালক (Engine Driver)
পদসংখ্যা: ১৬টি
গ্রেড ও বেতন: গ্রেড-১৫ (৯,৭০০ - ২৩,৪৯০ টাকা)
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (SSC) বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ। অভিজ্ঞতাসম্পন্ন বিভাগীয় প্রার্থীদের অগ্রাধিকার।
৪. পদের নাম: ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট (Work Assistant)
পদসংখ্যা: ৪২টি
গ্রেড ও বেতন: গ্রেড-১৬ (৯,৩০০ - ২২,৪৯০ টাকা)
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক (HSC) সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ। সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞদের অগ্রাধিকার।
৫. পদের নাম: নিরাপত্তা প্রহরী (Security Guard)
পদসংখ্যা: ১০৭টি
গ্রেড ও বেতন: গ্রেড-২০ (৮,২৫০ - ২০,০১০ টাকা)
শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (SSC) বা সমমান পাস।
শারীরিক যোগ্যতা: উচ্চতা ১.৬৮ মিটার (পুরুষ), ১.৫৭ মিটার (মহিলা)। সুঠাম দেহের অধিকারী হতে হবে।
আবেদনের বয়সসীমা
০১ মার্চ ২০২৬ তারিখে সাধারণ প্রার্থীর বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে।
মুক্তিযোদ্ধা কোটা এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সসীমা ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য।
আবেদন করার নিয়ম ও ফি জমা দেওয়ার পদ্ধতি
আগ্রহী প্রার্থীরা টেলিটকের ওয়েবসাইটের মাধ্যমে ঘরে বসেই আবেদন করতে পারবেন।
আবেদন লিংক:
আবেদনের সময়সীমা:
শুরু: ২৯/০১/২০২৬ খ্রিঃ, সকাল ১০:০০ ঘটিকা।
শেষ: ০১/০৩/২০২৬ খ্রিঃ, বিকাল ০৫:০০ ঘটিকা।
আবেদন ফি: অনলাইনে আবেদন সাবমিট করার অনধিক ৭২ ঘণ্টার মধ্যে টেলিটক প্রিপেইড সিমের মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে হবে।
ক্রমিক ১ থেকে ৪ নং পদের জন্য: ২০০/- টাকা + সার্ভিস চার্জ ২৩/- টাকা = মোট ২২৩/- টাকা।
ক্রমিক ৫ নং পদের জন্য: ৫০/- টাকা + সার্ভিস চার্জ ৬/- টাকা = মোট ৫৬/- টাকা।
SMS এর মাধ্যমে ফি জমা দেওয়ার নিয়ম:
১ম SMS:
RHD <Space> User IDলিখে পাঠাতে হবে 16222 নম্বরে।২য় SMS:
RHD <Space> Yes <Space> PINলিখে পাঠাতে হবে 16222 নম্বরে।
প্রয়োজনীয় কাগজপত্র
মৌখিক পরীক্ষার সময় সকল শিক্ষাগত যোগ্যতার সনদ, কোটার সনদ, জাতীয় পরিচয়পত্র, নাগরিকত্ব সনদ এবং অনলাইন আবেদনপত্রের প্রিন্ট কপি (Applicant's Copy) প্রদর্শন করতে হবে।
সতর্কতা: অনলাইনে আবেদনপত্র পূরণ করেও যদি নির্ধারিত সময়ের মধ্যে ফি জমা না দেওয়া হয়, তবে আবেদনপত্রটি বাতিল বলে গণ্য হবে। তাই আবেদন সাবমিট করার পর দ্রুত ফি পরিশোধ করুন।
📋 সারসংক্ষেপ:
প্রতিষ্ঠানের নাম: সড়ক ও জনপথ অধিদপ্তর (Roads and Highways Department)।
মোট পদসংখ্যা: ১৭৮ জন।
চাকরির ধরন: সরকারি (অস্থায়ী ভিত্তিতে)।
আবেদনের মাধ্যম: অনলাইন (Teletalk)।
আবেদন শুরুর তারিখ: ২৯ জানুয়ারি ২০২৬ (সকাল ১০:০০টা)।
আবেদনের শেষ তারিখ: ০১ মার্চ ২০২৬ (বিকেল ০৫:০০টা)।
📝 পদ ও যোগ্যতা সংক্ষেপ
| পদের নাম | পদসংখ্যা | বেতন স্কেল ও গ্রেড | শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা |
| ১. সার্ভেয়ার | ০৯ টি | ১০,২০০-২৪,৬৮০ (গ্রেড-১৪) | (ক) এসএসসি পাস। (খ) সার্ভে টেকনোলজিতে ডিপ্লোমা পাস। |
| ২. সিকিউরিটি সুপারভাইজার | ০৪ টি | ৯,৭০০-২৩,৪৯০ (গ্রেড-১৫) | (ক) স্নাতক ডিগ্রি (বিভাগীয় প্রার্থীদের জন্য এইচএসসি)। (খ) ফায়ার সার্ভিস কোর্স সম্পন্নদের অগ্রাধিকার। |
| ৩. ইঞ্জিন চালক | ১৬ টি | ৯,৭০০-২৩,৪৯০ (গ্রেড-১৫) | (ক) এসএসসি পাস। (খ) সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতাসম্পন্নদের অগ্রাধিকার। |
| ৪. ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট | ৪২ টি | ৯,৩০০-২২,৪৯০ (গ্রেড-১৬) | (ক) এইচএসসি পাস। (খ) সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতাসম্পন্নদের অগ্রাধিকার। |
| ৫. নিরাপত্তা প্রহরী | ১০৭ টি | ৮,২৫০-২০,০১০ (গ্রেড-২০) | (ক) এসএসসি পাস। (খ) অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী/পুলিশ/আনসারদের অগ্রাধিকার। |
