বাংলাদেশের মেগা প্রকল্প রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের পরিচালন ও রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানী বাংলাদেশ লিমিটেড (NPCBL) বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের ‘সিকিউরিটি এন্ড ফিজিক্যাল প্রোটেকশন সার্ভিস ডিভিশন’ এবং ‘অন-সাইট ফায়ার স্টেশন’-এর জন্য বিভিন্ন পদে জনবল নিয়োগ দেবে।
প্রতিষ্ঠানের নাম: নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানী বাংলাদেশ লিমিটেড (NPCBL)।
কাজের স্থান: রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, ঈশ্বরদী, পাবনা।
পদের সংখ্যা: ১৪টি ক্যাটাগরিতে একাধিক পদ।
আবেদন শুরুর তারিখ: ২২ জানুয়ারি ২০২৬ (সকাল ১০:০০ টা)।
আবেদনের শেষ তারিখ: ২০ ফেব্রুয়ারি ২০২৬ (রাত ১১:৫৯ টা)।
আবেদনের লিংক:
নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট চুক্তি-ভিত্তিক নিয়োগ বিজ্ঞপ্তি -২ ২০২৬
এই নিয়োগ বিজ্ঞপ্তিতে দুটি প্রধান বিভাগে জনবল নিয়োগ দেওয়া হবে।
এই বিভাগে প্রকৌশলী এবং কারিগরি পদে নিয়োগ দেওয়া হবে:
প্রকৌশলী (সার্ভার/কোয়ালিটি/সফটওয়্যার/সাইবার সিকিউরিটি/ইলেকট্রনিক্স)
গ্রেড ও বেতন: গ্রেড-৮ (মূল বেতন ৬২,৪০০/-)।
যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে (CSE/EEE/ETE/ICE ইত্যাদি) বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি। জিপিএ/সিজিপিএ ৫.০০ এর মধ্যে ৪.০০ থাকতে হবে।
সিনিয়র উপ-সহকারী প্রকৌশলী (এক্সেস কন্ট্রোল/ইলেকট্রনিক মেইনটন্যান্স)
গ্রেড ও বেতন: গ্রেড-৯ (মূল বেতন ৫২,৮০০/-)।
যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এবং ৪ বছরের অভিজ্ঞতা।
উপ-সহকারী প্রকৌশলী (বিভিন্ন ট্রেড)
ট্রেডসমূহ: এক্সেস কন্ট্রোল, অপটিক্যাল ফাইবার, ইলেকট্রনিক মেইনটন্যান্স।
গ্রেড ও বেতন: গ্রেড-১০ (মূল বেতন ৪৮,০০০/-)।
যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রি।
উপ-সহকারী ব্যবস্থাপক (সিকিউরিটি এনালিসিস)
গ্রেড ও বেতন: গ্রেড-১০ (মূল বেতন ৪৮,০০০/-)।
যোগ্যতা: নিরাপত্তা সংক্রান্ত কাজে ৫ বছরের অভিজ্ঞতাসহ স্নাতক ডিগ্রি অথবা সশস্ত্র বাহিনী/পুলিশের অবসরপ্রাপ্ত সদস্য।
টেকনিক্যাল এটেন্ডেন্ট (ওয়্যার হাউজম্যান/রেকর্ড কিপার)
গ্রেড ও বেতন: গ্রেড-১৭ (মূল বেতন ২০,৪০০/-)।
যোগ্যতা: বিজ্ঞান বিভাগে এসএসসি বা সমমান। সংশ্লিষ্ট কাজে ৫ বছরের অভিজ্ঞতা।
জুনিয়র টেকনিক্যাল এটেন্ডেন্ট
গ্রেড ও বেতন: গ্রেড-১৮ (মূল বেতন ১৮,৬০০/-)।
যোগ্যতা: এসএসসি বা সমমান।
এই বিভাগে ফায়ার সার্ভিস ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য জনবল নিয়োগ হবে:
ফায়ার অফিসার
গ্রেড ও বেতন: গ্রেড-১০ (মূল বেতন ৪৮,০০০/-)।
যোগ্যতা: ন্যূনতম স্নাতক ডিগ্রি এবং ফায়ার সেফটি ম্যানেজারে প্রশিক্ষণ। অথবা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের অবসরপ্রাপ্ত কর্মকর্তা।
অগ্নি নির্বাপক গাড়িচালক
গ্রেড ও বেতন: গ্রেড-১৩ (মূল বেতন ৩১,২০০/-)।
যোগ্যতা: বিজ্ঞান বিভাগে এইচএসসি পাস এবং ভারী গাড়ি চালনায় ১০ বছরের অভিজ্ঞতা।
ফায়ার ফাইটার
গ্রেড ও বেতন: গ্রেড-১৭ (মূল বেতন ২০,৪০০/-)।
যোগ্যতা: বিজ্ঞান বিভাগে এসএসসি পাস। ফায়ার ফাইটার হিসেবে ১ বছরের অভিজ্ঞতা।
অন্যান্য পদ (মেকানিক, ওয়ার্কশপ হেলপার, অটো ইলেকট্রিশিয়ান, হোজ রিপেয়ারার, টায়ারম্যান)
বেতন স্কেল: ১৯,৮০০/- থেকে ২০,৪০০/- টাকা (গ্রেড ১৭-১৯)।
যোগ্যতা: অষ্টম শ্রেণি বা এসএসসি পাস এবং সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতা।
কিছু পদের জন্য (বিশেষ করে ১-৭ ও ৯ নং ক্রমিকে ফায়ার ফাইটার ও সিকিউরিটি পদের ক্ষেত্রে) শারীরিক যোগ্যতা আবশ্যক:
পুরুষ: উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি (অগ্নি নির্বাপক ও ফায়ার ফাইটারদের ক্ষেত্রে ৫ ফুট ৬ ইঞ্চি)। ওজন ও বুকের মাপ স্বাভাবিক হতে হবে।
নারী: উচ্চতা ৫ ফুট ১ ইঞ্চি (সিকিউরিটি পদের জন্য)। ওজন ও বুকের মাপ স্বাভাবিক হতে হবে।
| NPCBL নিয়োগ সংক্রান্ত তথ্যাবলী | |
|---|---|
| ১. আবেদনের মাধ্যম | npcbl.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। |
| ২. বয়সসীমা | পদের ধরন অনুযায়ী ভিন্ন। ফায়ার ফাইটার ও সিকিউরিটি পদের জন্য সাধারণত সর্বোচ্চ ৩০ বা ৩৫ বছর। |
| ৩. ছবি ও স্বাক্ষর | ছবি: ৩০০x৩০০ পিক্সেল (রঙিন) স্বাক্ষর: ৩০০x৮০ পিক্সেল |
| ৪. অঙ্গীকারনামা (Bond) | ৩০০/- টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে কমপক্ষে ১০ (দশ) বছর চাকরি করার অঙ্গীকারনামা দিতে হবে। |
| ৫. ক্ষতিপূরণ | ১০ বছরের আগে স্বেচ্ছায় চাকরি ছাড়লে ক্ষতিপূরণ দিতে বাধ্য থাকবেন। |
আবেদন শুরু: ২২ জানুয়ারি ২০২৬, সকাল ১০:০০ টা।
আবেদন শেষ: ২০ ফেব্রুয়ারি ২০২৬, রাত ১১:৫৯ টা।